৭ নভেম্বর ২০২৬, ০১:১৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর পদে পুনরায় ইঞ্জিনিয়ার শাহেদ আলী নির্বাচিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০০:১২ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ০০:১২

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর পদে পুনরায় ইঞ্জিনিয়ার শাহেদ আলী নির্বাচিত

· রাজনীতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার শাহেদ আলী। জেলা শাখার রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

​বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে দলের আমীর আনুষ্ঠানিকভাবে সারা দেশের বিভিন্ন জেলা ও মহানগরীর সাথে মৌলভীবাজার জেলা শাখার নবনির্বাচিত আমীরের নামও ঘোষণা করেন।

​দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলার রুকনদের গণতান্ত্রিক ভোট প্রক্রিয়ার মাধ্যমে এই নির্বাচন সম্পন্ন হয়। স্থানীয় নেতা-কর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, ইঞ্জিনিয়ার শাহেদ আলীর দূরদর্শী নেতৃত্বে মৌলভীবাজারে জামায়াতে ইসলামীর সংগঠন আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং গণমানুষের অধিকার আদায়ে দলটি অগ্রণী ভূমিকা পালন করবে।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ