৬ নভেম্বর ২০২৬, ০২:৪৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে হবে -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:২০ · সর্বশেষ প্রতিবেদন: ৫ নভেম্বর ২০২৬, ২৩:২০

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে হবে -অধ্যক্ষ ইজ্জত উল্লাহ এমপি

· বাংলাদেশ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, শহীদদের রক্ত এবং নির্যাতিত জনতার ত্যাগের কথা স্মরণ রেখে আমরা খুলনার মাটিতে ইনসাফ ও সাম্যের সমাজ গড়ে তোলার শপথ নিই। জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে আমাদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। তিনি বলেন, খুলনা মহানগরীর ঐতিহাসিক জনপদে দায়িত্বশীলদের এই সমাবেশ এক নতুন প্রত্যয় ও চেতনার জন্ম দিয়েছে। একই সাথে খুলনা মহানগরীর আমীর হিসেবে মোহাম্মদ মাহফুজুর রহমান আজ মহান আল্লাহর নামে শপথ গ্রহণ করলেন, আমি তাঁকে সংগঠনের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ তাঁর ওপর অর্পিত এই দায়িত্ব যথাযথভাবে পালনের তৌফিক দান করুনÑআমিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগরী দায়িত্বশীল সমাবেশ ও আমীর শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা এমরান হুসাইন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, মহানগরী জামায়াতের অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, মহানগরী কর্মপরিষদ সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, তারবিয়াত সেক্রেটারি মাওলানা শেখ মো. অলিউল্লাহ, প্রচার সেক্রেটারি মুহাম্মদ আব্দুল গফুর, দাওয়া ও প্রকাশনা সেক্রেটারি মাওলানা শাহারুল ইসলাম, সমাজ কর‌্যাণ সেক্রেটারি ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার আলমগীর, এডভোকেট শফিকুল আলম লিটন, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহা. আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, পেশাজীবী থানা আমীর জাফর সাদিক, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, খুলনা সদর সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি আলমগীর মহিউদ্দিন, ব্যবসায়ী থানা সেক্রেটারি আজিজুর রহমান স্বপন প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এমপি মহানগরীর নবনির্বাচিত আমীর মোহাম্মদ মাহফুজুর রহমাননকে শপথ বাক্য পাঠ করান। এ সময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।

দায়িত্ব মানে কোনো ক্ষমতা বা রাজত্ব নয়; দায়িত্ব হলো আমানত উল্লেখ করে প্রধান অতিথি বলেন, পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আমানত রক্ষায় সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। আজ মহানগরীর আমীরসহ যারা বিভিন্ন স্তরে দায়িত্ব গ্রহণ করবেন, আপনাদের বুঝতে হবে যে এই পথ সহজ নয়। এটি কাঁধে এক বিশাল ত্যাগের ও ধৈর্যের বোঝা তুলে নেওয়া। বিগত দিনে আমাদের ওপর নানা ধরনের জুলুম-নিরপীড়ন ও বাধা-বিপত্তি এসেছে, কিন্তু আদর্শের পথ থেকে কেউ আমাদের একচুলও টলাতে পারেনি। শতপ্রতিকূলতা পেরিয়ে আজ জনগণের মাঝে যে আশার সঞ্চার হয়েছে, তা বাস্তবে রূপ দিতে আমাদের আরও বেশি গতিশীল ও ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, খুলনা একটি ঐতিহ্যবাহী নগরী। এই অঞ্চলের মানুষের অধিকার আদায়, ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ এবং যেকোনো ধরনের অন্যায়-অবিচারের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা সর্বদা আপসহীন। আজকের এই দায়িত্বশীল সমাবেশ থেকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, সাধারণ মানুষের সুখ-দুঃখে আমাদের সবসময় পাশে থাকতে হবে। তাদের মৌলিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষে আমাদের প্রতিটি কর্মীকে নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে হবে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ