
‘বৈষম্য, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে একসঙ্গে লড়তে হবে’
চট্টগ্রাম: বাংলা সাহিত্যের প্রতিবাদী ও গণমানুষের কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ উপলক্ষ্যে উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। এতে বক্তারা বলেছেন, কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতায় শোষণমুক্ত, বৈষম্যহীন ও মানবিক সমাজের স্বপ্ন উচ্চারিত হয়েছে।
তার জন্মশতবর্ষে সেই স্বপ্ন ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। সুকান্তের কবিতা, জীবনদর্শন ও সংগ্রামী চেতনার প্রাসঙ্গিকতা সমাজে ছড়িয়ে দিতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠান হয়েছে। এতে কবি, সাহিত্যিক, শিল্পী,সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষের সমাগম ঘটে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


