৬ নভেম্বর ২০২৬, ২১:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৩:১৫ · সর্বশেষ প্রতিবেদন: ৬ নভেম্বর ২০২৬, ১৩:১৫

প্রধান সংবাদ

TechZoom বাংলা

টুজি বন্ধ হয়ে যাচ্ছে, বাটন ফোন কী আর চলবে না?

· প্রযুক্তি

দেশের মোবাইল নেটওয়ার্ক থেকে টু-জি প্রযুক্তি বিদায় করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে টু-জি সেবা পুরোপুরি বন্ধ করার লক্ষ্য নির্ধারণ করে একটি রোডম্যাপ তৈরি করেছে সংস্থাটি। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে শুধু টু-জি সমর্থিত ফোনে প্রচলিত মোবাইল কল করা যাবে না। তবে ফোরজি নেটওয়ার্কে ভয়েস কল করার প্রযুক্তি ভোল্টি (VoLTE) সমর্থন করে, এমন বাটন ফোন সচল থাকবে।

বিটিআরসির হিসাবে, দেশে বর্তমানে ৬ কোটি ১৩ লাখ টু-জি ফোন ব্যবহৃত হচ্ছে। এসব ফোনের বেশিরভাগই ভোল্টি প্রযুক্তি সমর্থন করে না। ফলে পরিকল্পনা অনুযায়ী নেটওয়ার্ক বন্ধ হলে বিপুলসংখ্যক গ্রাহককে নতুন ফোন কিনতে হতে পারে। তাঁদের জন্য সাশ্রয়ী বিকল্প নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ।

গত অক্টোবরে মোবাইল অপারেটর, হ্যান্ডসেট উৎপাদকসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার পর টু-জি নেটওয়ার্ক বন্ধের রোডম্যাপ তৈরি করে বিটিআরসি। এতে ধাপে ধাপে টু-জি হ্যান্ডসেটের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার বন্ধের পরিকল্পনা রাখা হয়েছে।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ