
গাংনীতে সাংবাদিক-পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে যুবলীগ নেতা গ্রেপ্তার
মেহেরপুরের গাংনীতে সাংবাদিক ও পুলিশের সঙ্গে অসদাচরণের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হাফিজুর রহমান কাজিপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার কাজিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। হাফিজুর রহমান উপজেলার কাজিপুর গ্রামের গোলাম বাজার এলাকার দারজেলের ছেলে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাংনী থানা চত্বরে ভ্যান চোর চক্রের গ্রেপ্তার হওয়া চার সদস্যকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন হাফিজুর। এ সময় সাংবাদিকরা ভ্যানচালক রবিউল ইসলামের কাছে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পুলিশের সঙ্গেও অসদাচরণ করেন তিনি।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

