৮ নভেম্বর ২০২৬, ০৩:২৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সাতছড়ি উদ্যানে গাড়ির চাপায় বানরের মৃত্যু

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৭ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৭

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

সাতছড়ি উদ্যানে গাড়ির চাপায় বানরের মৃত্যু

· বাংলাদেশ

মাধবপুর প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি জাতীয় উদ্যান সংলগ্ন পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে দ্রুতগতির অজ্ঞাত একটি গাড়ির চাপায় বিরল প্রজাতির একটি উল্টো লেজি বানরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সড়ক পারাপারের সময় কোনো একটি দ্রুতগতির যানবাহনের চাপায় বানরটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাতছড়ি জাতীয় উদ্যান জীববৈচিত্র্য ও বন্যপ্রাণীর অন্যতম গুরুত্বপূর্ণ আবাসস্থল। এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর পাশাপাশি বিরল প্রজাতির বানর, হনুমান, পাখি ও অন্যান্য প্রাণীর বসবাস রয়েছে। খাদ্য সংগ্রহ কিংবা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য এসব প্রাণী প্রায়ই উদ্যানের ভেতর দিয়ে যাওয়া সড়ক পারাপার করে। এ সময় দ্রুতগতির যানবাহনের কারণে বন্যপ্রাণীরা দুর্ঘটনার শিকার হচ্ছে।

স্থানীয় সূত্র ও পর্যটকদের ভাষ্য অনুযায়ী, সাতছড়ি জাতীয় উদ্যানসংলগ্ন সড়কে যানবাহনের বেপরোয়া গতি বন্যপ্রাণীর জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনার আশঙ্কায় থাকে। সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতির কারণে প্রাণ হারাতে হচ্ছে বন্যপ্রাণীদের। সাতছড়ি জাতীয় উদ্যাণের কো ম্যানেজমেন্ট কমিটির সহ সভাপতি আবুল কালাম আজাদ বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান শুধু পর্যটনকেন্দ্র নয়, এটি বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। বন্যপ্রাণীর নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি। উদ্যানের ভেতর ও আশপাশের সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ করা না হলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে। বন্যপ্রাণী সুরায় উদ্যানসংলগ্ন সড়কে যানবাহনের গতিসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন, স্পিড ব্রেকার বেলার পরিবেশ কর্মী ওমাইয়া ফেরদৌস বলেন, বন্যপ্রাণী রায় শুধু বনাঞ্চল সংরক্ষণ করলেই হবে না, বনের ভেতর ও আশপাশ দিয়ে চলাচলকারী যানবাহনের গতিও নিয়ন্ত্রণ করতে হবে। অন্যথায় সড়ক দুর্ঘটনায় সাতছড়ির মূল্যবান জীববৈচিত্র্য ক্রমেই হুমকির মুখে পড়বে।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ