৮ নভেম্বর ২০২৬, ০৩:২৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হবিগঞ্জে খাঁচাবন্দি গন্ধগোকুল উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৬ · সর্বশেষ প্রতিবেদন: ৭ নভেম্বর ২০২৬, ০০:৫৬

প্রধান সংবাদ

Habiganj Express বাংলা

হবিগঞ্জে খাঁচাবন্দি গন্ধগোকুল উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত

· বাংলাদেশ

লাখাই প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে ইঁদুরের ফাঁদে আটকা পড়া একটি গন্ধগোকুল অক্ষত অবস্থায় উদ্ধার করে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে লস্করপুর ইউনিয়নের মো. জাসুক মিয়ার বাড়ি থেকে প্রাণীটিকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে একটি গন্ধগোকুলের উপস্থিতি টের পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দ্রুত বিষয়টি বনবিভাগ ও বন্যপ্রাণী উদ্ধারকারী দলকে জানানো হয়। খবর পেয়ে “ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ”-এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি মো. সুলেমান দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁর প্রচেষ্টা এবং স্থানীয়দের সহযোগিতায় আতঙ্কিত প্রাণীটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরবর্তীতে হবিগঞ্জ জেলা বন বিভাগের উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাণীটিকে একটি নিরাপদ প্রাকৃতিক পরিবেশে সফলভাবে অবমুক্ত করা হয়।

মূল প্রতিবেদন: Habiganj Express

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ