
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৌশলগত জোট গঠনের পরামর্শ
ঢাকা: তুরস্কের আনাতোলিয়ায় অনুষ্ঠেয় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনকে (কপ-৩১) কেন্দ্র করে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ, ভুটান ও নেপালের (বিবিএন) মধ্যে শক্তিশালী কৌশলগত জোট ও আঞ্চলিক ঐক্যের তাগিদ দিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিশেষজ্ঞরা এই ভৌগোলিক জোট গঠনের ওপর জোর দেন।
সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), ক্লাইমেট জাস্টিস অ্যালায়েন্স-বাংলাদেশ (সিজেএ-বি), উপকূল ও সুন্দরবন সুরক্ষা আন্দোলনসহ কয়েকটি উন্নয়ন ও গবেষণা সংস্থা যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

