
মিয়ানমারে সার পাচার, মিরসরাইয়ে বিএনপি-ছাত্রদলের সাবেক ৩ নেতা গ্রেপ্তার
মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রয়েছেন বিএনপির সাবেক এক নেতা ও তাঁর ছেলে।
রোববার (৮ নভেম্বর) উপজেলার ওচমানপুর ইউনিয়নের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


