
ব্যানার সরিয়ে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
স্টাফ রিপোর্টার: জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসের চারপাশ থেকে রাজনৈতিকসহ সব ধরনের ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেছে কলেজ ছাত্রদল। ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এ উদ্যোগ নেওয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের নেতা-কর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন। দুপুরে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার শপন নিজের টানানো ব্যানারটি প্রথমে খুলে ফেলে কর্মসূচির সূচনা করেন। পরবর্তীতে নেতা-কর্মীরা ক্যাম্পাসের সামনে থাকা বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের ঝুলন্ত ব্যানারগুলো একে একে সরিয়ে নেন।
এ বিষয়ে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার শপন জানান, তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তারা ক্যাম্পাস পরিষ্কার রাখার পাশাপাশি সব রাজনৈতিক ব্যানার সরিয়ে নিয়েছেন। তাদের মূল উদ্দেশ্য শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর ও পড়ার উপযোগী পরিবেশ বজায় রাখা।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

