
জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুরে ৬ শতাধিক কুকুরকে ভ্যাকসিন প্রদান
জলাতঙ্ক প্রতিরোধে চাঁদপুর পৌরসভার বিশেষ উদ্যোগে পাঁচ দিনে চাঁদপুর পৌর এলাকার ৬ শতাধিক কুকুরকে র্যাবিসিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই ৫ দিনে পৌরসভার ১৫টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় পথ কুকুরদেরকে এই ভ্যাকসিন প্রদান করা হয়।
জানা যায়, চাঁদপুর শহরে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ ও উপদ্রব নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিশেষ করে পথচারী, শিশু ও শিক্ষার্থীদের নিরাপত্তা এবং কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে জলাতঙ্ক প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে চাঁদপুর পৌরসভা। পৌরসভার সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানে এবং উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সমন্বয়ে পাঁচ দিনে পৌর এলাকার ১৫টি ওয়ার্ডে ছয় শতাধিক কুকুরকে জলাতঙ্ক প্রতিরোধী র্যাবিসিন ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
গত ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত চাঁদপুর পৌরসভার, কালী বাড়ি, শপথ চত্বর, প্রেসক্লাব এলাকা, নতুন বাজার, পুরান বাজার, ছায়াবাণী, পালপাড়া, চিত্রলেখা, বাসস্ট্যান্ট, চেয়ারম্যান ঘাট, মিশন রোড,সহ পৌর এলাকার বিভিন্ন এলাকায় পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। পৌর প্রশাসক দেবাশীষ চৌধুরীর নির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা নুর আজম বিন শরীফের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
