
বাঁশখালীর শ্রীশ্রী রক্ষা কালীবাড়ি উন্নয়ন ও পরিচালনা পরিষদের নতুন কমিটি
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীশ্রী রক্ষা কালীবাড়ির সার্বিক উন্নয়ন, সংরক্ষণ, সুষ্ঠু পরিচালনায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হয়েছে পূর্ণেন্দু বিকাশ তালুকদার এবং সম্পাদক হয়েছেন বিপ্লব দাশ বাপ্পী।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চাম্বল রক্ষা কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সাধারণ সদস্যদের প্রত্যক্ষ মতামত ও সমর্থনের ভিত্তিতে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নির্বাচিত কমিটিতে অ্যাডভোকেট লিংকন দাশ কোষাধ্যক্ষ এবং রাহুল দাশ সংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
