
রাজনগরে ভ্যানচালকের ঝু ল ন্ত লা শ উদ্ধার
মৌলভীবাজার২৪ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলা ভূমি কার্যালয়ের সামনে থেকে পিন্টু কর (২৮) নামে এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত পিন্টু স্থানীয় এলাকায় ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসের সামনের একটি গাছে পিন্টু করের গলায় ফাঁস লাগানো লাশ ঝুলতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পিন্টু কর রাজনগর উপজেলার হাসানপুর গ্রামের সুশেন্দু করের ছেলে।
প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗