
আজ অবিবাহিতদের দিন
আজ ১১ নভেম্বর, অবিবাহিতদের দিন। বিশ্বজুড়ে দিনটি ‘সিঙ্গেলস ডে’ (Singles’ Day) নামে পরিচিত। চীনে এই দিবসের সূচনা হলেও বর্তমানে বিভিন্ন দেশে দিনটি পরিচিতি পেয়েছে। অবিবাহিত মানুষের জীবনযাপন, ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের মতো করে সময় কাটানোর বিষয়গুলোকে গুরুত্ব দিতেই দিনটি পালন করা হয়।
সিঙ্গেলস ডে পালনের পেছনে রয়েছে ১১.১১ তারিখের বিশেষত্ব। তারিখটিতে চারটি এক (১) রয়েছে, যা একা বা অবিবাহিত মানুষের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
১৯৯০-এর দশকে চীনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে দিনটি উদ্যাপনের প্রচলন শুরু হয়। পরে তা ধীরে ধীরে দেশটির অন্যান্য মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



