
আনতালিয়ায় সোচ্চার দক্ষিণ এশিয়ার জলবায়ু সাংবাদিকরা
তুরস্ক: কপ৩১ জলবায়ু সম্মেলনে দেওয়া প্রতিশ্রুতির কার্যকর বাস্তবায়ন এবং দক্ষিণ এশিয়ার জলবায়ু সংকট সাংবাদিকতায় আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বানের মধ্য দিয়ে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরামের (এসএসিসিজেএফ) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের আনতালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এর একটি সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আশিস গুপ্তের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল কেরামত উল্লাহ বিপ্লব।
সভায় বিশ্বখ্যাত জলবায়ু ও সামাজিক ন্যায়বিচার কর্মী হারজিত সিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি দক্ষিণ এশীয় সাংবাদিকদের এ সংগঠনের কার্যক্রমের সঙ্গে একাত্মতা জানান । বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা, পাকিস্তানের সাংবাদিক নেতারা এ সম্মেলনে তাদের দেশের জলবায়ু সংকট ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗