
খালিয়াজুরীতে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আটক
নেত্রকোনার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল থেকে রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবির মিয়া (৩৫) নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।
আজ বুধবার (১১ নভেম্বর ২০২৬) সকালে তাকে পুলিশ পাহারায নেত্রকোনা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নিজ এলাকার রাস্তা বন্ধ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা জড়ো হয়ে একটি ঝটিকা মিছিল বের করে। দেশ ও সমাজের শান্তি-শৃঙ্খলা ভঙ্গ করা এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে জানমালের ক্ষয়ক্ষতি সাধনের উদ্দেশ্যে একত্রিত হয়ে রাষ্ট্রবিরোধী কাজ করার অপরাধে মেন্দিপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির মিয়াকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মো. পরশ আলীর ছেলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

