১২ নভেম্বর ২০২৬, ০১:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২১:৫৪ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২১:৫৪

প্রধান সংবাদ

Chandpur Times বাংলা

বইয়ের জন্য কলেজে না যাওয়া শিক্ষার্থীর পাশে ইউএনও

· বাংলাদেশ

বই কিনতে না পারায় কলেজে যাওয়া বন্ধ করে দেয় জিপিএ -৫ পাওয়া এক মেধাবী শিক্ষার্থী। সে মতলব সরকারি কলেজের একাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখার ছাত্রী। বাবা একজন সিএনজি চালক।অন্যের বাসায় ভাড়া থেকে টিউশনি করে লেখাপড়ার টাকা যোগাড় করতো ওই ছাত্রী।

মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা শাখা থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়। ভর্তি হয় মতলব সরকারি কলেজে। হতদরিদ্র বাবা মায়ের জিপিএ-৫ প্রাপ্ত কণ্যা অর্থের অভাবে বই কিনতে পারেনি।

।কলেজের প্রিন্সিপাল আবুল কালাম আজাদের নিকট ওই ছাত্রী একসেট বইয়ের জন্য আবেদন করে বই না পেয়ে কলেজে যাওয়া বন্ধ করে দেয়। এমন খবরটি পাওয়ামাত্র মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে ওই মেধাবী ছাত্রী ও তার পিতাকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসারের বাংলোতে ডেকে নিয়ে একাদশ শ্রেণির বই কিনার জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন মানবিক ইউএনও কেএম ইশমাম। ওই মেধাবী শিক্ষার্থীর যেকোনো প্রয়োজনে যোগাযোগ করলে পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

মূল প্রতিবেদন: Chandpur Times

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ