১১ নভেম্বর ২০২৬, ২৩:০০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:৩৬ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২২:৩৬

প্রধান সংবাদ

TechZoom বাংলা

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

· প্রযুক্তি

ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ভি৮০ এর প্রি-অর্ডারে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ অফার। আগামী ১৪ নভেম্বর পর্যন্ত ফোনটি প্রি-অর্ডার করলে পাওয়া যাবে সর্বোচ্চ ১২ মাসের জন্য ০% ইএমআই সুবিধা, ফ্রি স্মার্টওয়াচ, এক বছরের ডিসপ্লে ইনস্যুরেন্স মাত্র ১,৯৯৯ টাকায় এবং গুগল ওয়ানে অতিরিক্ত ১০০ জিবি ক্লাউড স্টোরেজ।

স্বপ্নপূরণে এগিয়ে যাওয়া এই প্রজন্মের গ্রাহকদের জন্য ভি৮০ তৈরি করা হয়েছে চমৎকার ডিজাইন ও উন্নত প্রযুক্তিকে একত্রিত করে। ফ্লোটিং ক্যামেরা মডিউল, ওয়ান-পিস কোল্ড-কার্ভড গ্লাস ফিনিশ ও অ্যারোস্পেস-গ্রেড মেটাল ফ্রেমের ফোনটি মাত্র ৭.৬৯ মিলিমিটার পুরু। ৬.৫৯ ইঞ্চির ডিসপ্লে ও স্লিম ডিজাইন ফোনটিকে দিয়েছে আরামদায়ক গ্রিপ। ভি৮০ এর রাইজ অরেঞ্জ রংটি তুলে ধরে এগিয়ে চলা ও সাফল্যের প্রতীক। পাশাপাশি রয়েছে প্রাইম গ্রে ও ভিশন গ্রিন, আরও দুটি রঙের বিকল্প।

ভিভোর ভি সিরিজের উন্নত ক্যামেরা অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে ভিভো ভি৮০। ফোনটির সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের জাইস গ্রুপ সেলফি ক্যামেরা এবং পেছনে ৫০ মেগাপিক্সেলের জাইস সুপার টেলিফটো ক্যামেরা, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন ও সর্বোচ্চ ১০০ গুণ জুমের সুবিধা। জাইস ৮৫ মিলিমিটার পোর্ট্রেট ও ১০০ মিলিমিটার ক্লোজ-আপ পোর্ট্রেট মোড, এআই ক্রিয়েটিভ ক্যামেরা, এআই রিটাচ এবং স্মার্ট লাইটিং ছবি তোলার অভিজ্ঞতাকে করবে আরও উন্নত। পাশাপাশি ফোনটিতে রয়েছে ৬০ এফপিএসে ৪কে ভিডিও ধারণের সুবিধা।

মূল প্রতিবেদন: TechZoom

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ