১২ নভেম্বর ২০২৬, ০০:৫০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ককটেল ও আগুন সন্ত্রাস রোধে কঠোর পদক্ষেপের বিকল্প নেই

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৩১ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৩১

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

ককটেল ও আগুন সন্ত্রাস রোধে কঠোর পদক্ষেপের বিকল্প নেই

· মতামত ও সম্পাদকীয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহণে অগ্নিসংযোগের ধারাবাহিক ঘটনা জননিরাপত্তার জন্য এক উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। সন্ধ্যা নামলেই মোটরসাইকেলে করে দুর্বৃত্তদের আসা, ককটেল বিস্ফোরণ ঘটানো কিংবা বাসে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনা মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে।

খুলনার দৌলতপুরে ও বটিয়াঘাটায় বিএনপি’র উপর ককটেল নিক্ষেপ ও অগ্নি সন্ত্রাসের ঘটনা ছাড়াও শুধু সাধারণ মানুষ বা গণপরিবহণই নয়; থানা, সিআইডি কার্যালয়, আদালত প্রাঙ্গণ, শিক্ষাপ্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনাও এসব নাশকতার লক্ষ্যবস্তু হচ্ছে।

সাম্প্রতিক কয়েক দিনের ঘটনাপ্রবাহ বলছে, নাশকতাকারীরা পরিকল্পিতভাবে জনমনে ভীতি সৃষ্টি করতে চায়। রাজধানীর বিভিন্ন স্থানে শতাধিক ককটেল বিস্ফোরণ এবং অন্তত ১০টি বাসে অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে। রাজধানীর বাইরেও মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, বরগুনাসহ বিভিন্ন স্থানে একই ধরনের নাশকতার ঘটনা ঘটেছে।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ