১২ নভেম্বর ২০২৬, ০১:০৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগে আ’লীগের পক্ষে বিএনপির সুপারিশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৩৬ · সর্বশেষ প্রতিবেদন: ১১ নভেম্বর ২০২৬, ২৩:৩৬

প্রধান সংবাদ

Daily Probaha বাংলা

মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগে আ’লীগের পক্ষে বিএনপির সুপারিশ

· রাজনীতি

# প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ উপজেলা কৃষক দল সভাপতির

স্টাফ রিপোর্টার ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক ক্রমেই ঘনীভূত হচ্ছে। আওয়ামী লীগ নেতার নামে সার ডিলারশিপ পাওয়া এবং এর পেছনে জেলা বিএনপির সদস্য মনিরুল হক ফরাজির তদবিরের অভিযোগ উঠেছে। এর মধ্যে মনির ফরাজির একটি কথোপকথনে তাঁকে বলতে শোনা গেছে, ‘এই সারের ডিলার আমি পাইয়ে দিয়েছি।’ পাশাপাশি এ নিয়োগ নিয়ে কেউ প্রশ্ন তুললে তাঁকে হুমকিও দেন তিনি। এনিয়ে বিএনপির দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, দলের মহাসচিব, কৃষি মন্ত্রনালয়, কৃষি সচিবসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন। স্থানীয় তৃণমূল বিএনপির নেতাকর্মীদের দাবি, তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রার্থী আ. রহিম খানের ভাগ্নে উপজেলার খাউলিয়া ইউনিয়নের আবুল আহসান বিশ্বাস। আওয়ামী লীগ-সংশ্লিষ্ট পরিবারের সদস্য হয়েও তাঁর নামে সার ডিলারশিপ দেওয়া হয়েছেÑএমন অভিযোগে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

উপজেলা কৃষক দলের সভাপতি জয়নাল আবেদীন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনো বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। তাঁর মতে, ডিলার নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতা যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

মূল প্রতিবেদন: Daily Probaha

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ