
শাহজালাল বিমানবন্দরে শিশুর গলার চেইন ছিনতাইকালে নারী আটক
ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক শিশুর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় সুমাইয়া আক্তার (২২) নামের এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।
বুধবার (১১ নভেম্বর) সকালে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এই ঘটনা ঘটে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, বুধবার সকাল ৭টার দিকে ক্যানোপি-২ এলাকায় মানুষের ভিড়ের মাঝে এক সহযাত্রীর শিশু সন্তানের গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুমাইয়া আক্তার। এ সময় ভুক্তভোগী পরিবারের চিৎকার শুনে ওই এলাকায় ডিউটিরত আনসার সদস্যরা ছিনতাইকারীকে ধাওয়া করে বটতলা কার পার্কিং এলাকা থেকে তাকে আটক করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
