
মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ ॥ নিহত ১
স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রিপন মিয়া (২৩) নামে এক পিকআপচালক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক রিপন মিয়া গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗
