
বাকলিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে মাদক কারবারি খুন, নারীসহ আটক ২
চট্টগ্রামের বাকলিয়ায় নিজ বাড়ির সামনে প্রতিপক্ষের ছুরির আঘাতে এক মাদক ও হত্যা মামলার আসামির মৃত্যু হয়েছে। পূর্ব শত্রুতা ও এলাকায় মাদক বিস্তারে আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—আমির হোসেন ওরফে বুলেট ও মোমেনা বেগম। এসময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি এলজি, রামদা ও স্টিলের টিপ ছুরি উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে তক্তারপুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

