
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে প্রশ্ন, সাংবাদিককে ডিজিএমের কটূক্তি
শেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যুৎ ব্যবহার না করেও একটি সেচ সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিলের অসংগতির কারণ জানতে পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়ার অভিযোগ করেছেন এক সাংবাদিক। উল্টো বিষয়টি জানতে চাইলে সাংবাদিককে ‘সকালে কী খেয়েছেন?’ বলে প্রশ্ন করেন অফিসের ডিজিএম আক্তারুজ্জামান।
অভিযোগ সূত্রে জানা গেছে, নালিতাবাড়ীর একটি সেচ সংযোগে গত তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে মাত্র ২৯২ টাকা। অথচ হঠাৎ চলতি মাসে একই সংযোগের বিপরীতে তিন হাজার টাকার বেশি বিল করা হয়েছে। বিলের এই অস্বাভাবিক পার্থক্য নিয়ে গ্রাহকের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিষয়টি জানার পর বিলের অসংগতির কারণ ও সমাধান জানতে সকালে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে যান দৈনিক জনবাণীর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ধরেন। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও বিলের অতিরিক্ত অর্থের কারণ সম্পর্কে কোনো সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান পাননি বলে অভিযোগ করেন তিনি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗