১৩ নভেম্বর ২০২৬, ১২:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

সুরা আল-ইমরান: তিন অলৌকিক ঘটনা, ঈমানের পরীক্ষা ও পরকালীন সাফল্যের পথ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০০

প্রধান সংবাদ

Chattogram Pratidin বাংলা

সুরা আল-ইমরান: তিন অলৌকিক ঘটনা, ঈমানের পরীক্ষা ও পরকালীন সাফল্যের পথ

· ধর্ম

কোরআনুল কারিমের তৃতীয় ও অন্যতম গুরুত্বপূর্ণ সুরা সুরা আল-ইমরান। মদিনায় অবতীর্ণ ২০০ আয়াত ও ২০ রুকুবিশিষ্ট এই সুরার মূল বার্তা আল্লাহর দ্বীনের ওপর অবিচল থাকা এবং ঈমানি চেতনাকে সুদৃঢ় রাখা। নাজরানের খ্রিষ্টানরা মদিনায় মহানবী (সা.)-এর দরবারে উপস্থিত হয়ে নিজেদের সত্য ধর্মাবলম্বী বলে দাবি করলে তাঁদের ভুল ধারণা নিরসন ও সত্য স্পষ্ট করার প্রেক্ষাপটে এ সুরার আয়াত নাজিল হয়। সুরা আলে ইমরানে ইমরান পরিবারের কথা বলা হয়েছে। পরিবারটি আল্লাহর ওপর অবিচলতা, পরিশুদ্ধতা ও ধর্মের সেবার এক উজ্জ্বল নিদর্শন। এ সুরার কেন্দ্রীয় বিষয়ই হলো আল্লাহর ধর্মের ওপর অবিচল থাকা।

এই সুরার শানে নুজুল বা অবতরণ প্রেক্ষাপট হলো নাজরান প্রতিনিধিদলের সঙ্গে রাসুল (সা.)-এর সাক্ষাতের ঐতিহাসিক কথোপকথন। তাঁদের ব্যাপারে ৮৩টি আয়াত নাজিল হয়েছে। আরবের ইয়েমেন অঞ্চলের একটি অংশের নাম ছিল নাজরান। এর অধিবাসীরা ছিল খ্রিষ্টান। নবম কিংবা দশম হিজরিতে নাজরান থেকে ৬০ সদস্যের একটি সম্ভ্রান্ত ও মর্যাদাপূর্ণ প্রতিনিধিদল রাসুল (সা.)-এর খিদমতে হাজির হয়।

তাঁদের মধ্যে ১৪ জন ছিলেন উপনেতা এবং তিনজন ছিলেন নেতা। আব্দুল মাসিহ আকিব নেতৃত্বে, আয়হাম সায়্যিদ বিচক্ষণতায় এবং আবু হারিসা ইবনে আলকামা প্রধান পাদ্রি হিসেবে সুপরিচিত ছিলেন। সমাজে তাঁদের ব্যাপক প্রভাব ছিল। তাঁরা এসে বিভিন্ন বিতর্কিত বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে কথোপকথন করেন। তখন রাসুলুল্লাহ (সা.) আলোচনার মধ্যে তাঁদের ত্রিত্ববাদের আকিদা ও পুত্রত্বের অলীক ধারণার অসারতা তুলে ধরেন, যার বিস্তারিত বিবরণ এ সুরা ও বিভিন্ন কিতাবে পাওয়া যায়।

মূল প্রতিবেদন: Chattogram Pratidin

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ