১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৮ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ১৪:২৫

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

বিজিবির অভিযানে ৩ লক্ষাধিক টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

· বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার আলীনগর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (১৩ নভেম্বর ) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজিবি সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (১৮৪০ ঘটিকায়) আলীনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪৬/১৫-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘পাগলাটিলা’ নামক স্থানে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৫৬৬ প্যাকেট ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩,১৩,২০০ (তিন লক্ষ তের হাজার দুইশত) টাকা।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ