15 November 2026, 01:26 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 13 November 2026, 18:54 · Latest coverage: 13 November 2026, 18:54

Primary story

অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে

· Bangladesh

জেলা বিএনপি’র সদস্য সচিব ও খুলনা জেলা পরিষদের প্রশাসক এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, আজকের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা ক্যাম্প নয়, এটি অবহেলিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এক মহান প্রয়াস। আমাদের জনপদের সাধারণ মানুষ অর্থাভাবে অনেক সময় সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হন। সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের এই ফ্রেন্ডশিপ প্রোগ্রাম পাইকগাছার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিশাল আর্শীবাদ হয়ে এসেছে। আগামী তিন মাস জুড়ে এই সেবা কার্যক্রমের মাধ্যমে আমাদের এলাকার মায়েরা, ভাইয়েরা ও বয়স্ক মানুষেরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ এবং ফ্রি ওষুধ পাওয়ার সুযোগ পাবেন। আসুন, দলমত নির্বিশেষে সাধারণ মানুষের এই কল্যাণে আমরা সবাই এক হয়ে কাজ করি এবং একে অপরকে সহযোগিতা করি। সমাজ ও দেশের উন্নয়নে সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি। তাই প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই ধরনের উদ্যোগ সবসময় অব্যাহত রাখা উচিত। তিনি ক্যাম্পের কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় পাইকগাছার গড়ইখালীতে সৌদি কিং আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ফাউন্ডেশনের ফেন্ডশীপ প্রোগ্রামে আওতায় পাইকগাছায় ৩ মাসের ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি পাইকগাছা উপজেলা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এসএম এনামুল হক, পৌর বিএনপি’র সভাপতি আসলাম পারভেজ, জেলা বিএনপি’র সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, ইমাদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হক, পৌরসভা বিএনপির সাধারন সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জিএম আব্দুস সাত্তার।

Original report: Dainik Purbanchal

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest