১৪ নভেম্বর ২০২৬, ০১:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২২:১৭ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২৩:২৬

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

· বাংলাদেশ

সোনালী ডেস্ক: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের পর্যটনকেন্দ্র গজনী অবকাশের একটি পাহাড়ে অস্ত্রের মুখে জিম্মি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীদের মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, গতকাল শুক্রবার সকালে রাবি থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে আসেন। পরে শিক্ষার্থীরা কয়েকটি দলে ভাগ হয়ে পর্যটনকেন্দ্রের আশপাশের পাহাড়ে ঘুরতে যান।

এর মধ্যে আট শিক্ষার্থীর একটি দল অবকাশকেন্দ্রের একটি পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় ধারালো অস্ত্র হাতে একদল দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তাদের জিম্মি করে বেঁধে মারধর করা হয়। পরে তাদের কাছে থাকা মোবাইলফোন, মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রাবির সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, আমরা রাবি থেকে ৭০ জন শিক্ষার্থী, তিনজন শিক্ষক, দুজন স্টাফ ও খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারী গতকাল শুক্রবার সকালে অবকাশকেন্দ্রে আসি।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

Daily Probaha বাংলা

পাহাড়ে রাবির ৮ শিক্ষার্থীকে জিম্মি করে ছিনতাই

· বাংলাদেশ

মূল সংবাদ দেখুন →

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ