
মদসহ পুলিশে ধরিয়ে দেওয়ায় যুবককে ছুরিকাঘাত, ফটিকছড়িতে আটক ছুরিকাঘাতকারী
ফটিকছড়িতে মো. বেলাল উদ্দিন নামে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার জনসমাগমপূর্ণ বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে। পেটে গুরুতর জখম নিয়ে নিজের ফেসবুক পেজে লাইভে এসে বেলাল অভিযোগ করেন মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে ফটিকছড়ি উত্তর রাঙ্গামাটিয়া এলাকার কসাই শামসুর ভাই তাকে ছুরিকাঘাত করেছেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ আলম প্রকাশ কসাই আলম নামে একজনকে আটক করেছে পুলিশ।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, বেলালই একসময় আলমকে মদসহ পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এ নিয়ে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আটক আলম ঘটনার কথা স্বীকার করেছেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



