১৪ নভেম্বর ২০২৬, ০১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪২ · সর্বশেষ প্রতিবেদন: ১৩ নভেম্বর ২০২৬, ২২:৪২

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

পল্লী বিদ্যুৎ বলছে শর্ট সার্কিট হয়নি, তবুও হামলাকারীরা দায়মুক্তি পেল: আসিফ

· রাজনীতি

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির তদন্ত প্রতিবেদন এবং সংসদের বক্তব্যের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে শর্ট সার্কিটের কোনো ঘটনা ঘটেনি বলে জানানো হলেও, সংসদে দাঁড়িয়ে শর্ট সার্কিটের দোহাই দিয়ে হামলাকারীদের দায়মুক্তি দেওয়ার গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. তোজাম্মেল হক জানিয়েছেন যে নুসরাত তাবাসসুমের বাড়িতে গত পরশু কোনো শর্ট সার্কিটের ঘটনা ঘটেনি। অথচ এর বিপরীতে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হামলাকারী আগুন সন্ত্রাসীদের দায়মুক্তি দিতে শর্ট সার্কিটের দোহাই দিয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে এ বিষয়ে বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদে তিনি জানান, এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন লেগেছে কি না বা কে বা কারা লাগিয়েছে, তা খতিয়ে দেখতে একটি যৌথ টিমকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাড়িটি পরিত্যক্ত হলেও সেটি একজন সংসদ সদস্যের বাড়ি বলে উল্লেখ করেন তিনি।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ