১৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

২টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ২টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২১ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৮

প্রধান সংবাদ

Silkcity News বাংলা

যুক্তরাষ্ট্রে সব ফ্লাইটের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ ঘোষণা

· আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে উড়োজাহাজের উড্ডয়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রায় ৭ হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশজুড়ে সব ফ্লাইটের উড্ডয়ন বন্ধ করা হলো। এর আগে ২০২৩ সালের জানুয়ারিতে এফএএ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সব ফ্লাইটের উড্ডয়ন দুই ঘণ্টারও কম সময়ের জন্য বন্ধ রেখেছিল।

এফএএর নির্দেশ অনুযায়ী, আকাশে থাকা উড়োজাহাজগুলো গন্তব্যে অবতরণ করতে পারবে। তবে বিমানবন্দর থেকে নতুন কোনো ফ্লাইট উড্ডয়ন করতে পারবে না। ফ্লাইট চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

মূল প্রতিবেদন: Silkcity News

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

আরও সংবাদমাধ্যমে

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ