১৪ নভেম্বর ২০২৬, ১৪:০২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

ঘরে বাবার মরদেহ, মেঝেতে পড়ে পাঁচ মাস বয়সী দুই যমজ মেয়ের লাশ

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৩০

প্রধান সংবাদ

Dhaka News24 বাংলা

ঘরে বাবার মরদেহ, মেঝেতে পড়ে পাঁচ মাস বয়সী দুই যমজ মেয়ের লাশ

· অপরাধ

চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি ঘর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই ঘরে তার পাঁচ মাস বয়সী যমজ দুই মেয়ের মরদেহও পাওয়া গেছে। শুক্রবার (১৩ নভেম্ভর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যম পুঁইছড়ি মাওলার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. জাহেদ হোসেন (৫০) চাম্বল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব চাম্বল আজানী পাড়ার বদিউল আলমের ছেলে। তার দুই মেয়ের নাম জারিন জান্নাত ও জাসিয়া জান্নাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে জাহেদ হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। একই কক্ষে খাটের পাশে মেঝেতে পড়ে ছিল তার দুই মেয়ের মরদেহ। ঘটনার সময় পারিবারিক একটি কাজে তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির অন্য সদস্যরা বাইরে ছিলেন। তারা ঘরে ফিরলে বিষয়টি জানাজানি হয়। তবে পারিবারিক কোনো বিরোধ আছে কি না, তা জানাতে পারেননি স্বজনেরা।

মূল প্রতিবেদন: Dhaka News24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ