
ডা. আনিকা তাবাসসুম করিমের পরামর্শ: ডায়াবেটিসের সাথে ত্বকের রোগ ও অ্যালার্জির গভীর সংযোগ
ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা, যা মানবদেহের প্রায় প্রতিটি অঙ্গকে প্রভাবিত করতে পারে। এর মধ্যে ত্বক বা চামড়া অন্যতম প্রধান একটি ক্ষেত্র। রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত থাকলে তা ত্বকের স্বাভাবিক সুরক্ষাবলয়কে দুর্বল করে দেয়, যার ফলে বিভিন্ন চর্মরোগ এবং অ্যালার্জির ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সম্প্রতি ডায়াবেটিস রোগীদের ত্বকের যত্ন ও এ বিষয়ে করণীয় সম্পর্কে বিস্তারিত পরামর্শ দিয়েছেন মৌলভীবাজার ডায়াবেটিক সমিতি মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিম।
ডা. আনিকা তাবাসসুম করিমের মতে, রক্তে গ্লুকোজের মাত্রা বেশি থাকলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিছুটা কমে যায় এবং ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস সহজেই আক্রমণ করতে পারে। এছাড়া ডায়াবেটিসের কারণে শরীরের স্নায়ু ও রক্তনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্বক শুষ্ক হয়ে যায়। শুষ্কতা ও চুলকানি থেকে পরবর্তীতে নানা ধরনের অ্যালার্জিক রিঅ্যাকশন বা চর্মরোগের সৃষ্টি হয়।
ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত যে ধরনের ত্বকের সমস্যাগুলো বেশি দেখা যায়, তার মধ্যে রয়েছে:
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗