১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

নগরীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২২:১০ · সর্বশেষ প্রতিবেদন: ১৪ নভেম্বর ২০২৬, ২২:১০

প্রধান সংবাদ

Sonali Sangbad বাংলা

নগরীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত

· বাংলাদেশ

স্টাফ রিপোর্টার: সকলের মঙ্গল কামনায় ও রোগ-ব্যাধি দূরীকরণের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের আধ্যাত্মিক সাধক লোকনাথ বাবার রাখের উপবাস ও ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় এই ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার।’ বর্তমান সরকারের আমলে সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে ও নিরাপদে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধারা রাজশাহীসহ সারা দেশে অব্যাহত রয়েছে। রাজশাহী একটি শান্তির শহর; এটিকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন তিনি।

মূল প্রতিবেদন: Sonali Sangbad

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ