15 November 2026, 01:40 · Dhaka Independent news discovery
Main navigation
BangladeshPoliticsDistrictCrimeInternationalEconomyBusinessStock MarketSportsEntertainmentTechnologyScienceEducationHealthLifestyleEnvironmentAgricultureJobsReligionTravelOpinion & EditorialFact CheckGood NewsGeneral
Same Story

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

Covered by 1 sources · 1 reports in this view

First coverage: 14 November 2026, 21:39 · Latest coverage: 14 November 2026, 21:39

Primary story

Arthosuchak Bangla

ডিসেম্বর ঘিরে সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি

· Bangladesh

ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ অনুপ্রবেশ এবং সম্ভাব্য নাশকতা ঠেকানোর পাশাপাশি মাদক, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান প্রতিরোধে নেত্রকোনার কলমাকান্দা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী।

তিনি জানান,গত জুনে বিএসএফ বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা জোরদার করলেও বিজিবির সতর্ক অবস্থান, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের সহযোগিতায় নেত্রকোনা সীমান্ত দিয়ে কোনো পুশইন ঘটাতে পারেনি। সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা ও সার্চলাইট বসানো হয়েছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহারের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

Original report: Arthosuchak

Read the complete and latest report on the publisher’s website.

View Original Article ↗

Reports from multiple publishers covering the same event are shown together. AjkerNews is not the author or publisher of these reports.

Related News

Latest