শায়েস্তাগঞ্জে বিআরটিসি বাস ভাঙচুর
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জে বাসে যাত্রী ওঠানামা তর্কের জেরে বিআরটিসির একটি বাসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন শিমুল তলা এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৫৪২০।
পুলিশ জানায়, শনিবার বিকেলের দিকে ময়মনসিংহ থেকে সিলেটগামী বিআরটিসি বাসটি নতুন ব্রিজ অতিক্রম করার সময় শায়েস্তাগঞ্জের বিরাম চর গ্রামের ফজল উদ্দিন তালুকদার, আব্দুল্লাহ, ও শাহজাহানের নেতৃত্বে ১০ থেকে ১৫ জন যুবক বাসটিতে লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করে।
এ সময় বাসের সামনের ও বাম পাশের গ্লাস ভেঙে দেয় তারা। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের টাউন সাব-ইন্সপেক্টর (টিএসআই) মতিউর রহমান জানান, তাৎক্ষণিক ওই হামলার কারণ জানা না গেলেও ঘটনার পরে বিআরটিসির নতুন ব্রিজের কাউন্টার মাস্টার দুলাল মিয়া জানান যে, কিশোরগঞ্জ স্টেশনে বাসে যাত্রী ওঠানামা নিয়ে বাসের লোকজনের সঙ্গে আক্রমণকারীদের তর্ক হয়।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗