
মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডার স্থাপনায় ছয়টি ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার (১৫ নভেম্বর) আইআরজিসির বিবৃতি উল্লেখ করে ইরান-সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানায়।
আইআরজিসির জানায়, হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের নিরাপত্তা দেওয়ার নামে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান চালিয়েছিল, তা পুরোপুরি ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আড়াল করতেই ওয়াশিংটন বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করছে। বাস্তবে গুরুত্বপূর্ণ এই নৌপথটি কার্যত বন্ধ রয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

