১৫ নভেম্বর ২০২৬, ১৭:২১ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

কুলাউড়ার কটারকোনা মাদরাসায় দাওরায়ে হাদিস উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৬ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৬:৪৬

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

কুলাউড়ার কটারকোনা মাদরাসায় দাওরায়ে হাদিস উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান

· বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া হুসাইনিয়া ইসলামিয়া দারুল হাদিস কটারকোনা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

​শুক্রবার (১৪ নভেম্বর) মাহফিল চলাকালে এই সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। আল হুসাইন ছাত্র সংসদের সাবেক জিএস মাওলানা মাহদী হাসান কামালের সৌজন্যে প্রদানকৃত এই সম্মাননা স্মারক ও ক্রেস্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন জামেয়ার সম্মানিত শিক্ষকবৃন্দ ও উপস্থিত অতিথিরা।

​অনুষ্ঠানে বক্তারা বলেন, দ্বীনি ইলম অর্জনের মাধ্যমে তরুণ আলেমরাই আগামী দিনে সমাজে শান্তি, শৃঙ্খলা ও নৈতিকতা প্রতিষ্ঠার মূল ভূমিকা পালন করবেন। মাদরাসার এমন উদ্যোগে শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ