১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৩ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকারের অভিযান: নগদ টাকা জরিমানা আদায়

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ১৯:২৫

প্রধান সংবাদ

Moulvibazar24 বাংলা

মৌলভীবাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকারের অভিযান: নগদ টাকা জরিমানা আদায়

· বাংলাদেশ

​রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এই অভিযানে বাজারের বিভিন্ন খাদ্যস্থাপনা, রেস্তোরাঁ ও মিষ্টির দোকানে মনিটরিং এবং নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ গবেষণাগারে (মোবাইল ল্যাবরেটরি) সংগৃহীত নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে গুড়ে ক্ষতিকর ‘হাইড্রোজ’ শনাক্ত হওয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ‘ইমন পোল্ট্রি’কে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. শাকিব হোসাইন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।

​এদিকে, নিরাপদ খাদ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে ভ্রাম্যমাণ গবেষণাগারটি মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। এ সময় তাদের নিরাপদ খাদ্য বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক ভিডিওচিত্র (টিভিসি) প্রদর্শন করা হয় এবং খাদ্য পরীক্ষার বিভিন্ন সামগ্রীর সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়।

মূল প্রতিবেদন: Moulvibazar24

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ