১৫ নভেম্বর ২০২৬, ২১:৪৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়া হবে না : আইনমন্ত্রী

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২০:৪৫

প্রধান সংবাদ

Arthosuchak বাংলা

জিয়াউল আহসানকে হাতকড়া ছাড়া ট্রাইব্যুনালে নেওয়া হবে না : আইনমন্ত্রী

· বাংলাদেশ

আওয়ামী লীগ সরকারের আমলে গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর বিনা হাতকড়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হবে না বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, আদালত অঙ্গনে একজন আসামিকে নিয়ে যাওয়ার সময় যে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেছে, তা তাঁর দৃষ্টিতেও এসেছে। বিষয়টি আইন মন্ত্রণালয়ের সরাসরি আওতাভুক্ত না হলেও ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট আসামিকে একজন কুখ্যাত অপরাধীর মতো করে নিয়ে গিয়ে ফেরত পাঠানোর বিষয়টি ঘটেছে। ভবিষ্যতে আদালত অঙ্গনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে তিনি নিশ্চয়তা দেন।

রবিবার জাতীয় সংসদে সিলেট-২ আসনের সরকারি দলের সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর পয়েন্ট অফ অর্ডারে রাখা বক্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

এর আগে খুনের মামলায় অভিযুক্ত মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে হাজির করার ঘটনায় সংসদে উদ্বেগ প্রকাশ করে আইনমন্ত্রীর কাছে ব্যাখ্যা চান সংসদ সদস্য মোছা. তাহসিনা রুশদীর। তিনি বলেন, মেজর জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তার বিচার চলমান। গত বৃহস্পতিবার তাকে হাজিরার জন্য আদালতে নেওয়ার সময় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিতে তার অঙ্গভঙ্গি ও আচরণ দেখে মনে হয়েছে, তিনি যেন কোনো আনন্দভ্রমণে বের হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা পুলিশ সদস্যদেরও প্রটোকল দেওয়ার মতো মনে হয়েছে। একজন খুনের মামলার অভিযুক্তকে হাতকড়া ও ডাণ্ডাবেড়ি ছাড়া আদালতে নেওয়া হয়েছে। হাতকড়া পরতে অস্বীকৃতি জানালেও তাকে হাতকড়া পরানো হয়নি। এ ধরনের ঘটনা তাকে এবং এ বিষয়ে উদ্বিগ্ন অনেক পরিবারকে মর্মাহত ও আতঙ্কিত করেছে। এ ব্যাপারে তিনি আইন মন্ত্রীর ব্যাখ্যা দাবি করেন।

মূল প্রতিবেদন: Arthosuchak

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ