১৬ নভেম্বর ২০২৬, ০১:৪২ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৫ নভেম্বর ২০২৬, ২৩:৪৫

প্রধান সংবাদ

Sarabangla বাংলা

চট্টগ্রামের বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

· বাংলাদেশ

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক বৈঠকে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তাঁরা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

রোববার (১৫ নভেম্বর) চসিক কার্যালয়ে বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য উৎপন্ন হচ্ছে। এসব বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি কর্পোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।

তিনি বলেন, আমার লক্ষ্য একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে আধুনিক ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। আমরা চাই নগরীর বর্জ্য ব্যবস্থাপনা এমন একটি পর্যায়ে নিয়ে যেতে, যেখানে বর্জ্য পরিবেশদূষণের কারণ না হয়ে অর্থনৈতিক সম্পদে পরিণত হবে। এর মাধ্যমে একদিকে নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে নবায়নযোগ্য ও বিকল্প জ্বালানি উৎপাদনের সুযোগ সৃষ্টি হবে।

মূল প্রতিবেদন: Sarabangla

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ