
পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামগামী ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. ফায়েজ (২০)। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মো. জাহাঙ্গীরের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আকবর। পূর্বকোণ/ইবনুর
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

