১৬ নভেম্বর ২০২৬, ১২:৩৬ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১১:২১

প্রধান সংবাদ

Dainik Purbokone বাংলা

পটিয়ায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

· বাংলাদেশ

চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী মোটরসাইকেলের সঙ্গে চট্টগ্রামগামী ঈগল বাসের মুখোমুখি সংঘর্ষে ১ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক মোটরসাইকেল আরোহী। সোমবার (১৬ নভেম্বর) সকালে উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ফায়েজ (২০)। তিনি চট্টগ্রামের লোহাগড়া উপজেলার মো. জাহাঙ্গীরের ছেলে। দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আকবর। পূর্বকোণ/ইবনুর

মূল প্রতিবেদন: Dainik Purbokone

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ