১৭ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

চার গ্রামের চার হাজার মানুষের ভরসা এখন হিল ভিডিপির বাঁশের সাঁকো

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৮ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ১৫:৩৮

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

চার গ্রামের চার হাজার মানুষের ভরসা এখন হিল ভিডিপির বাঁশের সাঁকো

· বাংলাদেশ

নদী পারাপারে দীর্ঘদিনের দুর্ভোগ। সহজ ও নিরাপদ কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছিল চার গ্রামের প্রায় চার হাজার মানুষকে। বিশেষ করে শিক্ষার্থী, শিশু, নারী ও বয়স্কদের দুর্ভোগ ছিল বেশি। অবশেষে তাঁদের চলাচল সহজ করতে স্বেচ্ছাশ্রমে মাইনী নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেছেন হিল ভিডিপির সদস্যরা।

সোমবার (১৬ নভেম্বর) খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বেতছড়ি এলাকায় সাঁকোটি নির্মাণ করা হয়। এতে হিল ভিডিপির সদস্যদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর ওপর পারাপারের সহজ ব্যবস্থা না থাকায় হাজাছড়া, ক্ষেত্রপুর, ধন্যমাছড়া ও বাঁচামরং গ্রামের মানুষকে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলে ভোগান্তি ছিল বেশি। এ অবস্থায় স্থানীয় মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজেদের উদ্যোগে সাঁকো নির্মাণে এগিয়ে আসেন হিল ভিডিপির সদস্যরা।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ