
নিউমার্কেট ও জামালখানে শতাধিক হকার উচ্ছেদ
চট্টগ্রাম নগরীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। আজ সোমবার স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে নগরীর কোতোয়ালী থানাধীন নিউমার্কেট, তিন পোলের মাথা, আন্দরকিল্লা, মোমিন রোড, জামালখান ও চেরাগী পাহাড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উল্লেখিত এলাকার সড়ক ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপিত প্রায় শতাধিক কাঠের চৌকি উচ্ছেদ করা হয়। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় সড়ক ও ফুটপাতের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে দখলমুক্ত করার কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗

