
আনসারের নতুন ডিজি তৌহিদুল আহমেদ
নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তাকে বদলি, পদোন্নতি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপন বা আদেশ থেকে এসব বদলি-পদোন্নতির তথ্য জানা যায়। এতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পদেও রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


