
বাংলাদেশে অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু
বাংলাদেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। ফোনটির ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৯৯৯ টাকা। লুনা হোয়াইট ও টাইটানিয়াম গ্রে—দুটি রঙে পাওয়া যাবে ডিভাইসটি।
ফোনটির অন্যতম আকর্ষণ ট্রিপল ২০০ মেগাপিক্সেলের হ্যাসেলব্লাড ক্যামেরা ব্যবস্থা। এতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার পাশাপাশি রয়েছে ২০০ মেগাপিক্সেলের আলট্রা-ওয়াইড ও পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা।
অপো জানিয়েছে, ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সে ‘ট্রু-টু-আইস’ ইমেজিং দর্শনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর লক্ষ্য ছবিতে অতিরিক্ত রং বা কনট্রাস্ট যোগ না করে বাস্তবের কাছাকাছি রং, আলো ও খুঁটিনাটি তুলে ধরা। পোর্ট্রেট, প্রাকৃতিক দৃশ্য কিংবা দৈনন্দিন মুহূর্তের ছবি ধারণের ক্ষেত্রে এ প্রযুক্তি কাজে লাগবে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।
Read the complete and latest report on the publisher’s website.
View Original Article ↗