
বীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: অর্থমন্ত্রী
নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা. নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতের মতো বীমা খাতেও ব্যাপক অনিয়ম রয়েছে। বিষয়টি বিবেচনায় নিয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে দায়িত্বশীল ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যেসব বীমা কোম্পানি গ্রাহকদের দাবি পরিশোধ করেনি, তাদের জন্য ইতোমধ্যে সময়সীমা নির্ধারণ করে দিয়েছে আইডিআরএ। অনেক কোম্পানি গ্রাহকদের অর্থ অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন স্থানে জমি কিনেছে ও বিনিয়োগ করেছে। এখন এসব জমি বিক্রি করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধে তাদের বাধ্য করা হচ্ছে।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗


