১৭ নভেম্বর ২০২৬, ০২:২৪ · ঢাকা স্বাধীন সংবাদ সংকলন
প্রধান মেনু
বাংলাদেশরাজনীতিজেলাঅপরাধআন্তর্জাতিকঅর্থনীতিব্যবসাশেয়ারবাজারখেলাবিনোদনপ্রযুক্তিবিজ্ঞানশিক্ষাস্বাস্থ্যজীবনযাপনপরিবেশকৃষিচাকরিধর্মভ্রমণমতামত ও সম্পাদকীয়তথ্য যাচাইসুখবরসাধারণ
একই ঘটনা

হুমায়ূন আহমেদের শ্রুতিকাব্য

১টি সংবাদমাধ্যমে প্রকাশিত · এই তালিকায় ১টি প্রতিবেদন

প্রথম প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:২৫ · সর্বশেষ প্রতিবেদন: ১৬ নভেম্বর ২০২৬, ২৩:২৫

প্রধান সংবাদ

Suprobhat Bangladesh বাংলা

হুমায়ূন আহমেদের শ্রুতিকাব্য

· বাংলাদেশ

হুমায়ূন আহমেদ একজন ব্যর্থ কবি, তবে তিনি বাংলা গানের ধারায় অসাধারণ গীতিকার। গভীর অর্থযুক্ত ও ভাবপ্রবণ এমন গীতিকার বিরলই নয়, দুষ্প্রাপ্য। কথাটি আপাতদৃষ্টিতে স্ববিরোধী মনে হতে পারে। বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদের পরিচয় প্রধানত কথাসাহিত্যিক হিসেবে। উপন্যাস, ছোটগল্প, নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে তিনি যে বিপুল পাঠক ও দর্শকসমাজ তৈরি করেছিলেন, গীতিকার হিসেবে তাঁর পরিচয় নিয়ে ততটা আলোচনা হয়নি।

অথচ তাঁর লেখা কিছু গান বাংলা গানের শ্রোতাদের স্মৃতিতে এমনভাবে স্থায়ী হয়েছে যে, সেগুলোকে নিছক নাটক বা চলচ্চিত্রের অনুষঙ্গ বলে বিবেচনা করার অবকাশ নেই। তাঁর গানের মধ্যে রয়েছে প্রেম, বিরহ, বিষণ্নতা, প্রকৃতি, লোকজীবন ও মৃত্যুচিন্তার বিচিত্র প্রকাশ। সবচেয়ে লক্ষণীয়, এসব অনুভূতি প্রকাশের জন্য তিনি দুরূহ শব্দ কিংবা ভারী অলংকারের আশ্রয় নেননি।

পরিচিত শব্দ, আঞ্চলিক উচ্চারণ, দৈনন্দিন জীবনের দৃশ্য এবং সহজ বাক্যবিন্যাসের মধ্য দিয়ে তিনি নির্মাণ করেছেন এক স্বতন্ত্র গীতিভুবন। তাঁর গান শুনলে মনে হয়, কথাসাহিত্যের বিস্তৃত পরিসরে যে মানুষকে তিনি খুঁজেছেন, গানের সংক্ষিপ্ত অবয়বে সেই মানুষেরই নিভৃত অনুভূতিগুলো ধরতে চেয়েছেন।

মূল প্রতিবেদন: Suprobhat Bangladesh

সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।

মূল সংবাদ দেখুন ↗

একই ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন একসঙ্গে দেখানো হয়েছে। AjkerNews এসব প্রতিবেদনের লেখক বা প্রকাশক নয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ