খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না —মোহাম্মদ মাহফুজুর রহমান
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার মাটিতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের স্থান হবে না হুমকি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যারা খুলনার ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করছে এবং যারা এই সমস্ত সন্ত্রাসীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে শেল্টার দিচ্ছে, তাদের অবিলম্বে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। কোনো রাজনৈতিক বা প্রশাসনিক প্রশ্রয় যেন এই অপরাধীরা না পায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানান। একটি বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও নিরাপদ খুলনা গড়ে তুলতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। সোমবার (১৬ অক্টোবর) সকালে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর সোনাডাঙ্গাস্থ আল ফারুক সোসাইটি চত্বরে নগরীর অসহায় ও অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ কালে সভাপতির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী কর্মপরিষদের সদস্য ড. আবু রুবাবা, মাওলানা আবু বকর সিদ্দিক, আ ন ম আব্দুল কুদ্দুস, মীম মিরাজ হোসাইন, মুকাররম বিল্লাহ আনসারী, অধ্যাপক জুলফিকার আলী, মাওলানা শাহারুল ইসলাম, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, অধ্যাপক মো. ইকবাল হোসাইন, এডভোকেট শফিকুল ইসলাম লিটন, মুহাম্মাদ আব্দুল গফুর, মো. আনিসুর রহমান, মুশাররফ আনসারী প্রমুখ।
মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, প্রতিষ্ঠাকাল থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আর্তমানবতার সেবা এবং সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোকে নিজেদের অন্যতম প্রধান ইবাদত ও নৈতিক দায়িত্ব বলে মনে করে আসছে। রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল নয়, বরং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং তাদের সুখে-দুঃখে পাশে থাকার মাধ্যম। খুলনা মহানগরী জামায়াতের উদ্যোগে অসচ্ছল প্রতিবন্ধী ভাইবোনদের মাঝে হুইলচেয়ার বিতরণের এই মহৎ উদ্যোগ প্রমাণ করে যে, জামায়াত কেবল রাজনৈতিক কর্মকা-েই সীমাবদ্ধ নয়, বরং সমাজের একেবারে তৃণমূলের বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেও বদ্ধপরিকর। তিনি বলেন, প্রতিষ্ঠাকাল থেকে জামায়াত অসহায় মানুষের পাশে আছে, ছিল এবং ভবিষ্যতেও থাকবে। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বোঝা নন, বরং তারা আমাদেরই পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাদের চলাচলের স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। জামায়াতে ইসলামী সাধ্যমতো এই দায়িত্ব পালনের চেষ্টা করে যাচ্ছে এবং আগামী দিনেও এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সম্পূর্ণ সংবাদ ও সর্বশেষ তথ্যের জন্য মূল প্রকাশনায় দেখুন।
মূল সংবাদ দেখুন ↗



